লৌহজং-টংগিবাড়ীতে অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার: এমপি সালাম
5

মুন্সিগঞ্জ, ৫ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং ও টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি বলেছেন, পদ্মা নদীতে অবৈধ ড্রেজার বা বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে কিংবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারলে তিনি ব্যক্তিগতভাবে নিজ অর্থ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেবেন।

আজ বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লৌহজং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র লৌহজং ও টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। হুমকির মুখে পড়ছে নদীপাড়ের জনপদ, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা।

তিনি বলেন, পদ্মাপাড়ে বালুখেকোদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যে বা যারা পদ্মা নদীতে অবৈধভাবে বালু কাটার সময় ড্রেজার ও সংশ্লিষ্ট চক্রকে ধরিয়ে দিতে পারবেন অথবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন, তাকে আমার নিজ পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পদ্মা নদীকে অবৈধ ড্রেজারমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল আহমেদ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ