রামপালে পথচারি, মিশুক চালক, সবজি বিক্রেতা ও ভ্রাম্যমান দোকানদারদের মাঝে খাবার বিতরণ
১৮৮

মুন্সিগঞ্জ, ১৫ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালে পথচারি, মিশুক চালক, সবজি বিক্রেতা ও ভ্রাম্যমান দোকানদারদের মাঝে খাবার বিতরণ করেছেন স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী।

শুক্রবার (১৫ মে) ইফতারের আগে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তায় খিচুরি বিতরণ করেন তিনি।

এসময় পারভেজ বেপারি বলেন, মানবিক কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের কথা ভেবে খাবার বিতরণ করেছি। এর পাশাপাশি আমার এলাকার ৫০০ পরিবারকে আজ ইফতার পাঠিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, যুবলীগ নেতা শামীম বেপারী, আওয়ামী লীগ নেতা, দুলাল শেখ, গিয়াস দেওয়ান, কালাম দেওয়ান, রনি শেখ প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ