যে কোন সময় বিএনপির পদ ফিরে পাচ্ছেন মুন্সিগঞ্জের মহিউদ্দিন
৩৩৭

মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নড়াইলের বিএনপি নেতা মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের প্রায় আট মাস পর পুনরায় ফিরিয়ে নেওয়ার ঘটনায় এই আলোচনা আরও জোরালো হয়েছে।

সবশেষ আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি সূত্র আমার বিক্রমপুরকে মহিউদ্দিনের দলীয় পদ ফিরে পাওয়ার তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নড়াইল-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে পুনরায় দলে ফিরিয়ে নেয় বিএনপি। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর মুন্সিগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যেও মহিউদ্দিনকে নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

২০২৬ সালের জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন মহিউদ্দিন। এ কারণে তাঁকে জেলা বিএনপির সদস্য সচিবের পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। একই নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন মনিরুল ইসলামও।

মনিরুল ইসলামকে দলে ফিরিয়ে নেওয়ার পর মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাঁকে পুনরায় দলীয় পদে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন তাঁর অনুসারী নেতাকর্মীরা।

এদিকে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক বিএনপি নেতা মহিউদ্দিনও।

গতকাল রাতে তিনি আমার বিক্রমপুর কে বলেন, আমি আরও ৩ মাস আগে ক্ষমাপ্রার্থনা করে দলের কাছে আবেদন করেছি। আমি আশাবাদী দলীয় পদ ফিরে পাওয়ার ব্যাপারে।

তবে মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার কিংবা তাঁকে পুনরায় জেলা বিএনপির সদস্য সচিব পদে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো আসেনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ