মুুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত ৬
132

কে. এন. ইসলাম বাবুল: উপজেলার ইছাপুরা গ্রামে গতকাল মঙ্গলবার সকাল সারে ৯ টায় সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ৬ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা মো. তোবারক হোসেন (৬৯) ও অপর পক্ষের মো. খোরশেদ আলম (৩৫) কে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পক্ষের নজরুল, আজিজুল ও মাসুমসহ বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রকৃয়াধিন রয়েছে। হামলায় মুক্তিযোদ্ধার বাম কান কেটেগেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। তোবারক হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য ও ইছাপুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার। সিরাজদিখান থানার এস আই আ. সালাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ