মুন্সীগঞ্জে স্ব-প্রনোদিত হয়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি!
123

আবু হানিফ রানা| গত শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানার চর-কেওয়ার ইউনিয়নের গজারিয়া কান্দি সরকার বাড়িতে ইতি নামের এক গৃহ বধু গলায় ফাঁস দিয়ে আত্ম-হত্যা করেছে। সরজমিনে প্রতিবেদন, গত তিন বছর আগে শহরস্থ হাটলক্ষীগঞ্জ গ্রামের শফিউদ্দিনের মেয়ে ইতি আক্তার (২২) কে গজারিয়া কান্দি গ্রামের সোলায়মান সকরারের ছেলে ফরিদ শেখের নিকট বিবাহ দেন। বিয়ের পর থেকে স্বামী- স্ত্রী মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনার কয়েক মাস পূর্বে  ইতি শিশু কন্যা ইলাপ কে ফেলে রেখে বাবার বাড়িতে পালিয়ে যায়। তারপর এলাকার স্থানীয় মেম্বার মহসিন ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ শালিশ দরবার করে ইতি আক্তারকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। বাড়ি ও এলাকা বাসি জানান। ইতি আক্তার পূর্বে কয়েক বার ফাঁস দিয়ে মরতে চেয়েছিল। কেননা ইতির স্বামী একজন রিক্সা চালক। বিয়ের শুরু থেকেই ইতি তার স্বামীকে পছন্দ করত না। বাবা-মা এর চাপের মুখে সংসার করতে হয়েছে। ঘটনার দিন ইতি আক্তার রান্না- বান্না করে খাবার খেয়ে ঘরে ঢুকে আড়ার সাথে ফাঁস দেয়। স্বামী ফরিদ শেখ কণ্যা ইলাপকে নিয়ে রাস্তায় ছিল। ঘরে এসে দেখলো যে, তার স্ত্রী ফাঁসিতে ঝুলছে। তাৎক্ষনিক তাকে বাঁচানোর জন্য নিচে নামায়। এবং তারপর শশুর-শাশুরীকে সংবাদ দেয়। পরে সে পুলিশের ভয়ে বাড়ি ছেরে পালিয়ে যায়। এই দিকে চর-কেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আক্তারুজ্জামান জীবন জানান স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণেই আত্ম-হত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারনা করছেন। পরে সদর থানার এস, আই সবুর খান খবর পেয়ে দুপুর ২টায় ঘটনা স্থলে গিয়ে ঘরের মেঝেথেকে ইতি আক্তারের লাশ উদ্ধার করেন। এবেপারে সদর থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিন জানান লাশ ময়না তদন্তের প্রতিবেদনের আলোকে মামলার কার্যক্রম চলবে। এখন বলা যাচ্ছেনা যে, এটা কি হত্যা নাকি আত্ম  হত্যা। এবেপারে ইতি আক্তারের বাবা সফিউদ্দিন ৪ জন কে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে এলাকাবাসী প্রশ্ন তুলছেন এটা কি আত্মহত্যা নাকি হত্যা যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে  যেন হত্যা মামলায় রুপান্তরিত করা না হয়। ময়না তদন্তের রিপোর্টের বিত্তিতে যেন মামলার কার্যক্রম চলে। অযথাই যেন কাউকে পুলিশি হয়রানি না করা হয় সে বেপারে উদ্ধর্তন প্রসাশনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ