মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ের অবৈধ দখল মুক্তকরণ অভিযান
104

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নায়াঁগাও এলাকার চাঁনতারা মসজিদের সামনে থেকে শুরু করে মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট পর্যন্ত প্রায় দেড় কিলো মিটার ধলেশ্বরী নদীর বেড়িবাধের ওপর সকল অবৈধ দখল স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকাল ১১টার দিকে নয়াগাওয়ের চানঁতার মসজিদের সামন থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথমেই যুবলীগ নেতা জাহিদ হাসানের অবৈধ বালুর দোকান জব্দ করা হয়। পাশা পাশি বেরিবাধেঁ পাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে ওইখানে যুবলীগের একটি অফিস সরিয়ে নিতে তিন দিনের সময় দেয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতরে নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আবু সাঈদ এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, বাধেঁর ক্ষতি করে বালু ব্যবসা আইনত দন্ডনীয়। চাঁনতারা মসজিদের সামনে থেকে শুরু করে মুক্তারপুর ব্রীজ পর্যন্ত বাধেঁ পাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ বা জব্দ করা হবে। অবৈধ বালু মৌজুদ জব্দ করে হয়েছে এবং বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ