মুন্সীগঞ্জে জাল দলিলসহ আটক ২
105

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভূমি অফিসে সম্পত্তির জাল দলিল জমা দিতে গিয়ে দুইজন আটক হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম শাহিনা পারভীন ভ্রাম্যমান আদালত বসিয়ে, সোমবার বিকাল ৫ টায় তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। মঙ্গলবার সকালে দু’জনকে মুন্সীগঞ্জ জেলে পাঠানো হয়েছে। তারা হলেন, উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ইহাজি গ্রামের মৃত লোকাস কস্তার ছেলে বকুল কস্তা (৪৮) ও একই ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত বেনি দেশাইর ছেলে রবিন দেশাই (৬০)।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম শাহিনা পারভীন জানান, তাদের জমি সংক্রান্ত আদালতে একটি মামলা চলছে, এর তদন্তে কাগজ পত্র দেখতে চাইলে তারা একটি দলিল ৫৭৮৮ নং দেখায় এবং দলিলটি ঘষামাজা থাকায় তাদের সন্দেহ হয়। কিন্তু আদালতে জমা আছে ৫৭২৮ নং দলিল। তখন বিবাদী পক্ষ হিরু দেশা আদালতে জমা দেওয়া দলিলের সার্টিফাই কপি জমা দেয়। যাচাই করে দেখা যায় বর্তমান দলিলটি জাল। তাই মোবাইল কোর্ট বসিয়ে দুজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এই উপজেলায় জাল দলিলের প্রবনতা বেশী লক্ষ্য করা যাচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ