১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:১৫
মুন্সিগঞ্জের ৩ অবৈধ ভাট্টি কারখানায় অভিযান, দুটো গুড়িয়ে দিলো প্রশাসন
খবরটি শেয়ার করুন:
140

মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ, আটপাড়া ও ষোলঘর ইউনিয়নে অবৈধ ভাট্টি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।।

অভিযানে দুটি কারখানা পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে। অপর একটি কারখানাকে পরিবেশ অধিদপ্তর নোটিশ দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ইউনিয়নের তিনটি ভাট্টি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে আটপাড়া ও পাটাভোগ ইউনিয়নের দুটি কারখানা সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। ষোলঘর ইউনিয়নের একটি কারখানাকে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত অনুমোদন সংক্রান্ত বিষয়ে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, শ্রীনগর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। সার্বিক দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানি সোহেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ও পরিবেশবিধি লঙ্ঘনকারী স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।