মুন্সিগঞ্জে মা ইলিশ ও জাটকা শিকারের দায়ে ৮ জনের ১৫ দিনের কারাদণ্ড
৫৩

মুন্সিগঞ্জ, ১৩ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মা ইলিশ ও জাটকা ইলিশ শিকারের অপরাধে ৮ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার ভাগ্যকূল, বাঘড়া ও নূর বয়াতির চর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক ৮ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, জব্দ করা মাছ সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়।

মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ