মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দিনে দুই দুর্ঘটনা: প্রাণ গেছে মোটরসাইকেলে থাকা যুবকের
৩০৫

মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকালে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় ফারদিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২২) নামে আরও একজন আহত হয়েছেন। বিকেলে একই এক্সপ্রেসওয়েতে আরেকটি দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সড়ক দুর্ঘটনার খবর আসে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জানা যায়, একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহীরা সড়কে পড়ে যান। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের চাপা দিলে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ফারদিন (১৮), পিতা মিলন, দেউলভোগ, শ্রীনগর, মুন্সিগঞ্জ এবং মিঠু (২২), বাঁশপট্টি, শ্রীনগর, মুন্সিগঞ্জকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে ঢাকায় নেওয়ার পথে ফারদিন মারা যান।

এদিকে, একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ছনবাড়ী এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

প্রাথমিক তথ্যমতে, বেপরোয়া গতির কারণে স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলসবোঝাই একটি ধীরগতির ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। পরে যাত্রীরা নিরাপদে অন্য গাড়িতে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। দ্রুত উদ্ধার কার্যক্রমের ফলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ