মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশের ক্ষতিকারক অবৈধ ভাট্টি কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
মুন্সিগঞ্জ, ৬ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল সহযোগিতা করে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভেক্যু মেশিন দিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।




