লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে ৩৭ মণ্ডপে চাল ও আর্থিক সহায়তা দিলেন এমপি সালাম
১৯৩

মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ৩৭টি পূজামণ্ডপে সরকারি চাল ও ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ এবং সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ