মুন্সিগঞ্জের প্রতিটি স্কুলে লালনকে নিয়ে এক ঘণ্টার প্রতিযোগিতা হবে: জেলা প্রশাসক
২১৪

মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের প্রতিটি স্কুলে লালন সাঁইকে নিয়ে এক ঘণ্টার প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে যাবে।

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, মুন্সিগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। মুখ্য আলোচক ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ আনিছুর রহমান মিঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনা সভায় লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতাবাদী চিন্তা ও সংগীতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ