মুন্সিগঞ্জের পঞ্চসারে যুবকের শয়নকক্ষে মিললো বিদেশী পিস্তল-ম্যাগাজিন ও গুলি
৪২০

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি মাহফুজুর রহমান (২৪) ঘোষাইবাগ এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ।

অভিযানকালে রাত আনুমানিক আড়াইটার দিকে মাহফুজুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে তার শয়নকক্ষের প্লাস্টিকের ওয়্যারড্রোব থেকে তার নিজ হাতে বের করে দেওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস এবং এটি কোথায় কীভাবে ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ