মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
32

মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বোয়ালিয়া এলাকার আমিনউল্লার ছেলে মো. মোরশেদ আলম (৩৮) এবং চাঁদপুর সদর থানার মমনপুর এলাকার মৃত মফিজ ডাক্তারের ছেলে শাহাদাৎ হোসেন (৪১)।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) সিরাজুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) আব্দুর রউফের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল দিঘীরপাড় বাজারে অভিযান চালায়। এ সময় দুইজনকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ