মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ৫ আগস্ট পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার যুবক
মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজসহ দুলাল গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সদর থানার একটি দল উপজেলার হোগলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুলাল গাজী হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর ছেলে। অভিযানের সময় তিনি নিজের বিছানায় শুয়ে ছিলেন। এ সময় তাঁর বিছানার তোষকের নিচ থেকে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সদর থানা...
৪৯০
মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজসহ দুলাল গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সদর থানার একটি দল উপজেলার হোগলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুলাল গাজী হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর ছেলে। অভিযানের সময় তিনি নিজের বিছানায় শুয়ে ছিলেন। এ সময় তাঁর বিছানার তোষকের নিচ থেকে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সদর থানা পুলিশ এ অভিযান চালায়।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।









