মুন্সিগঞ্জে জরুরী রক্ত কোথায় পাওয়া যায়?
মুন্সিগঞ্জ, ২২ জুলাই ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
রাত-বিরাতে হঠাৎ কোনো রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে সবচেয়ে বড় সমস্যাই হয়ে দাঁড়ায়—কোথায় রক্ত পাওয়া যাবে, কার সঙ্গে যোগাযোগ করবেন বা কোন রক্তদাতা সংগঠন সাহায্য করবে। এই সমস্যা সমাধানে মুন্সিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে আমার বিক্রমপুর।
ওয়েবসাইটের ‘জরুরি নাম্বার’ ক্যাটাগরিতে জেলার সদর, গজারিয়া, টংগিবাড়ী, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর—এই ৬ উপজেলার রক্তদাতা সংগঠনের যোগাযোগ নম্বর একসঙ্গে প্রকাশ করা হয়েছে। ফলে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় রক্তের সন্ধান পাওয়া অনেক সহজ হবে।
শুধু রক্তদাতা সংগঠনই নয়, একই পাতায় রয়েছে থানা-পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতালসহ বিভিন্ন জরুরি সেবার যোগাযোগ নম্বরও।
কোথায় পাবেন?
ভিজিট করুন: amarbikrampur.com/munsiganj-emergency-number
সেখানে গিয়ে ‘রক্ত’ ক্যাটাগরি নির্বাচন করলে উপজেলা ভিত্তিক রক্তদাতা সংগঠনের নম্বর দেখতে পারবেন।
যেসব উপজেলার তথ্য রয়েছে-
মুন্সিগঞ্জ সদর
গজারিয়া
টংগিবাড়ী
লৌহজং
সিরাজদিখান
শ্রীনগর
জরুরি মুহূর্তে সময় নষ্ট না করে আগে থেকেই এই পেজটি সংরক্ষণ করে রাখলে প্রয়োজনের সময় দ্রুত রক্তদাতা সংগঠনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।









