মুন্সিগঞ্জে শশুড়বাড়ি গিয়ে গাছে উঠে প্রাণ দেয়ার চেষ্টা, গাছ থেকে নামিয়ে আনলো ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী (৪০) নামের ওই ব্যক্তি শ্বশুরবাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে ঝুলে পড়ার প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে বোঝানোর মাধ্যমে গলা থেকে ফাঁসের রশি খুলে নিরাপদে উদ্ধার করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
পরে উদ্ধারকৃত জলিল ব্যাপারীকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জলিল ব্যাপারীর বাড়ি লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায়। তিনি মো. রাজ্জাক ব্যাপারীর ছেলে এবং পেশায় একজন জেলে।




