মুন্সিগঞ্জে মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা
মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় সংবর্ধনা জানানো হয়।
মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন মুন্সিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে তিনি ব্যপক জনপ্রিয় ছিলেন।
দীর্ঘ সময়ে তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় পান।
বিশেষ করে তৃণমূল পর্যায়ের সেবাগ্রহীতাদের অনেক জটিল সামাজিক সমস্যও তিনি বিচক্ষণতার সাথে মীমাংসা করে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু।
আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আমানউল্লাহ শাহীন, সাবেক পিপি এড. আশরাফ উল ইসলাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জল, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক ছাত্রনেতা এড. গোলাম মাওলা তপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাট্যকার শিশির রহমান, নাট্যকার জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নাছির, এড. সুজন হায়দার জনি, নাট্যকার সোহেল রানা (রানু) প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির।





