মুন্সিগঞ্জে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ৩ শিশুকে ধর্ষণ
মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের লৌহজংয়ে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ৩ শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার পদ্মা সেতু কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে নয়ন কসাই (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। নয়ন কসাই মাওয়া বাজারে গরু-খাসির মাংস বিক্রেতা। তার বাড়ি ফরিদপুরে। ঘটনাটি জানাজানি হলে নয়নকে স্থানীয়রা মারধর করে। এরপর একই কৌশলে ৭ বছর ও সাড়ে ৪ বছরের আরও দুই শিশুকে ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে যায়। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। তিনি জানান,...
২১৮
মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ৩ শিশুকে ধর্ষণ করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার পদ্মা সেতু কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে নয়ন কসাই (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। নয়ন কসাই মাওয়া বাজারে গরু-খাসির মাংস বিক্রেতা। তার বাড়ি ফরিদপুরে।
ঘটনাটি জানাজানি হলে নয়নকে স্থানীয়রা মারধর করে। এরপর একই কৌশলে ৭ বছর ও সাড়ে ৪ বছরের আরও দুই শিশুকে ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে যায়।
লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় লৌহজং থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।









