মুন্সিগঞ্জে ময়লা কুড়ানোর সময় হঠাৎ বিস্ফোরণে শিশু আহত
২৩৬

মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লা টোকাতে গিয়ে পড়ে থাকা বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক শিশুর হাতের কবজি উড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ।

আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।

আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে গেলে হঠাৎ ককটেল বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ হয়।

পরে ওই শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরি বিভাগের চিকিৎসক।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুইহাত ক্ষতিগ্রস্থ হয়েছে আহত শিশুর।

ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি সজিব দে।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ