মুন্সিগঞ্জে ‘ভালোবাসা বিলাই’ শীর্ষক অসহায়দের মাঝে ঈদ বাজার বিতরণ
133

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে “ভালোবাসা বিলাই” শীর্ষক ঈদ বাজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ২৮ রমজানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মুন্সিগঞ্জ জেলা টিমের কোর ভলান্টিয়ার ও মডারেটর সামিয়া শারমিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৫ম বারের মতো ৩০ জনের অধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে সার্বিক সহযোগিতা করেন।

বিতরণকৃত ঈদ বাজারে ছিল— ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট লবণ, ১ লিটার তেল, গুঁড়ো দুধ, ২ প্যাকেট সেমাই এবং একটি মুরগি।

এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা ঈদের আনন্দ আরও স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারবেন বলে জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটি উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। সংগঠনটি ২০১৮ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে এবং বর্তমানে ৬৪ জেলা ও বিশ্বের ৫৪টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ, যিনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে ভালো মানুষ ও উদ্যোক্তা হওয়ার শিক্ষা প্রদান করে আসছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ