মুন্সিগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ‘স্প্রে’ দিয়ে নারীর দেড় লাখ টাকা লুট
10

মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক নারীকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমি বেগম (৩৫) সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার সোনালী ব্যাংক থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে আফতাব সুপার মার্কেটে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাইরে বের হলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার কাছে একটি ঠিকানা জানতে চান।

অভিযোগে সুমি বেগম বলেন, তিনি ঠিকানা বুঝিয়ে দেওয়ার সময় অজ্ঞাতপরিচয় প্রতারক চক্র তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অচেতন করে ফেলে। পরে তার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা এবং হাতে পরা দুটি স্বর্ণের আংটি খুলে নিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর তিনি স্বজনদের বিষয়টি জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী অভিযোগে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগে কী ধরনের চেতনানাশক ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ