মুন্সিগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
24

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে জেলা শিল্পকলা একাডেমি, মুন্সিগঞ্জ অডিটোরিয়ামে “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্যের নন, বিশ্বমানবতারও এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, দর্শন, মানবতাবাদ ও শিক্ষা-ভাবনা আজও মানুষকে অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধ ও সৌন্দর্যবোধের শিক্ষা দেয়। বাঙালি সংস্কৃতি ও চেতনা বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তারা।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে কবিগুরুর সৃষ্টিশীলতা ও ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরেন শিল্পীরা। প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সংস্কৃতি ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ