মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত রাজমিস্ত্রির নাম সাজিত (২০) । গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচরের উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে । নিহত সাজিত উপজেলার বালুচর ইউনিয়নের মুরাদনগর গ্রামের আতাউল্লার পুত্র । প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খাসমহল বালুচর সৌদী প্রবাসী সিরাজ মিয়ার বাড়ীতে পাচ থেকে সাত জন শ্রমিক রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় অসাবধনতায় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে গুরুতর আহত হয় সাজিত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় । সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ...
113
মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত রাজমিস্ত্রির নাম সাজিত (২০) ।
গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচরের উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে ।
নিহত সাজিত উপজেলার বালুচর ইউনিয়নের মুরাদনগর গ্রামের আতাউল্লার পুত্র ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খাসমহল বালুচর সৌদী প্রবাসী সিরাজ মিয়ার বাড়ীতে পাচ থেকে সাত জন শ্রমিক রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় অসাবধনতায় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে গুরুতর আহত হয় সাজিত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


