মুন্সিগঞ্জে বিদেশ যেতে ইচ্ছুকদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে টিটিসি, চলছে ভর্তি 
79

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার বড় কেওয়ারের লোহারপুল বাজার এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিভিন্ন মেয়াদি নিয়মিত কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

আধুনিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেশন, সুইং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, রাজমিস্ত্রি, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং ড্রাইভিং উইথ অটোমেকানিক্সের মতো গুরুত্বপূর্ণ ট্রেডে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে।

এসব কোর্সের মেয়াদ মূলত তিন মাস এবং ট্রেড ভেদে ন্যূনতম অষ্টম শ্রেণি বা এসএসসি পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন।

বিশেষ করে কম্পিউটার অপারেশনের মতো কোর্সে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) লেভেল-৩ সনদ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে, যা দেশ ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

কারিগরি শিক্ষার পাশাপাশি বিদেশের শ্রমবাজারে নিজেদের অবস্থান মজবুত করতে ভাষা শিক্ষা কোর্সের ওপরও জোর দিয়েছে মুন্সিগঞ্জ সদর টিটিসি। বর্তমানে এখানে তিন মাস মেয়াদি ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা এবং ছয় মাস মেয়াদি জাপানি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। এসব কোর্সে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য নিয়মিত তিন দিনের প্রাক-বহির্গমন বা পিডিও ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে, যা প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই শিফটে পরিচালিত হয়।

​প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে এই টিটিসি বেশ কিছু সুযোগ-সুবিধা ও শর্তাবলি যুক্ত করেছে। নিয়মিত কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতির ওপর ভিত্তি করে দৈনিক ১৬০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে শ্রেণিকক্ষে অন্তত ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়ায় প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকারের ব্যবস্থা রয়েছে।

আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ নির্দিষ্ট লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

​ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা মুন্সিগঞ্জ সদরের বড় কেওয়ার এলাকার লোহারপুল বাজারে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এছাড়া দাপ্তরিক প্রয়োজনে ০১৭৯৪৩৭৯১২৭ নম্বরে ফোন করা যাবে।

বিভিন্ন ট্রেডভিত্তিক তথ্যের জন্য- কম্পিউটার শাখার জন্য- ০১৯২২২০১০৮২, সুইং মেশিন অপারেশনের জন্য- ০১৭২০০৭৬৫০৬ এবং ইলেকট্রিক্যাল শাখার জন্য- ০১৭৪১৪৫১৯৭২ নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।

আগ্রহী প্রার্থীরা www.ttc.munshiganj.gov.bd ওয়েবসাইট অথবা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ‘TTC Munshiganj’ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ