জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ সহিংস রূপ নেওয়ার পর পুলিশের অ্যাকশন
জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ সহিংস রূপ নেওয়ার পর পুলিশের অ্যাকশন
২৩

জার্মানির ফ্রাঙ্কফুর্টে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। গত শনিবার (৩১ অক্টোবর) রাতের এই কর্মসূচিতে একটি পক্ষ বিভিন্ন দোকানে লুটপাট চালায়। প্রাথমিকভাবে আন্দোলনটি শান্তিপূর্ণ থাকলেও শেষ রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়।

বাণিজ্যিক হাব ফ্রাঙ্কফুর্ট ছাড়াও রাজধানী বার্লিন, কোলোগন এবং হ্যামবার্গেও সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা জরুরি পরিষেবার কর্মীদের লক্ষ্য করে ফায়ারওয়ার্ক, পাথর ও বোতল নিক্ষেপ করে।

‘জেন-জিদের কাছে নিয়ন্ত্রণ’ শীর্ষক ক্যাম্পেইনের ব্যানারে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে অপর্যাপ্ত অর্থায়ন, জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়, সরকারি সুবিধা হ্রাস এবং সামরিক বাহিনীতে কাজের বিধানের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

এদিকে ফ্রাঙ্কফুর্টে লুটপাট শুরু হওয়ার পর পুলিশ দোকানপাট থাকা রাস্তাগুলো অবরুদ্ধ করে দেয়। লুটপাটের চেষ্টার সময় বেশ কয়েকজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি অস্ত্রের দোকানে হামলার ঘটনায় দুটি অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

জার্মানিতে এই বিক্ষোভের ডাক দেওয়া ‘জেন জি রেগেল্টের’ মুখপাত্র লিনা ফ্রেডরিখ জানান, তাদের আন্দোলনটি ছিল যুদ্ধ ও জোরজবরস্তির বিরুদ্ধে শান্তি ও স্বাধীনতার লড়াই। তিনি স্বাস্থ্য ও শিক্ষায় সরকারি অর্থায়ন বৃদ্ধি, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরোধিতা এবং সম্পদের সুষম বণ্টনের দাবি জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ