মুন্সিগঞ্জে ফেনসিডিলের বিকল্প ৭ বোতল ‘স্কাফ’সহ ধরা মাদক কারবারি
37

মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ক্ষতিকর নেশা জাতীয় মাদক ‘ইস্কাফ’ (Eskuf)-সহ হুমায়ন মিয়া (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার সময় মিরকাদিম পৌরসভার মিরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি চৌকস টিম মিরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মিরাপাড়ার বাসিন্দা মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে হুমায়ন মিয়ার একতলা বসতবাড়ির ছাদের ওপর অবস্থিত একটি স্টোর রুমে তল্লাশি চালানো হয়।

এ সময় রুমের খাটের নিচে লুকিয়ে রাখা ৭ (সাত) বোতল নেশা জাতীয় তরল মাদক ইস্কাফ উদ্ধারসহ হুমায়ন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের জানিয়েছে, উদ্ধারকৃত এই মাদকটি মূলত ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীরা ব্যবহার করে থাকে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ