মুন্সিগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ সোমবার দুপুরে ৪৩৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব ১০। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১০ অভিযান পরিচালনা করে সিরাজদিখান উপজেলার ব্রজেরহাটি গ্রামের ফিরোজ মেম্বারের বাড়ি থেকে আসামী আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৮ হাজার টাকা। আটককৃতরা হলো, পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের সেকান্দর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও যশোর জেলার বাঘারপাড়া থানার বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ মিলন। এ সময় আরো ২ জন পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
140
মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ সোমবার দুপুরে ৪৩৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব ১০।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১০ অভিযান পরিচালনা করে সিরাজদিখান উপজেলার ব্রজেরহাটি গ্রামের ফিরোজ মেম্বারের বাড়ি থেকে আসামী আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৮ হাজার টাকা।
আটককৃতরা হলো, পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের সেকান্দর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও যশোর জেলার বাঘারপাড়া থানার বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ মিলন। এ সময় আরো ২ জন পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।





