মুন্সিগঞ্জে দ্রুত করোনা টেষ্ট ল্যাব বসানোর দাবিতে সিপাহীপাড়ায় মানববন্ধন
মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে দ্রুত সময়ের মধ্যে করোনা টেষ্ট ল্যাব স্থাপনসহ নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যবসায়ী ও সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। তারা অনতিবিলম্বে জেলায় করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপন সহ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
সমাজসেবক পারভেজ বেপারীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, র্যাব ১১ সিপিসি-১ এর ইন্সপেক্টর আনোয়ার খান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, সদর থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শামিম বেপারী, রামপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল দেওয়ান, পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রনি শেখ, যুবলীগ নেতা কালাম দেওয়ান, সিপাহীপাড়া মার্কেট মালেক সমিতির সভাপতি সালাউদ্দিন ভূইয়া, সহ সভাপতি হাবিব মন্ডল প্রমুখ।





