মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা
185

মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলাব্যাপী করোনা ভাইরাস (কোভিড ১৯) মোকাবেলায় যথাযথ স্বাস্থ্য বিধি ও নিয়ম-নীতি নিশ্চিতকরণে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে মুন্সিগঞ্জ বাজার- কাচারি-লোহারপুল-মিয়াবাড়ি -সুখবাসপুর-মানিকপুর-পুরাতন ফেরিঘাট-মিরকাদিম-পঞ্চসার-যোগিনী ঘাট-রমজানবেগ-মুন্সীরহাট, মিরেশ্বরাই -বজ্রযোগিনী-মদিনাবাজার-দয়ালবাজার-রিকাবীবাজার-বৌবাজার-সিপাহীপাড়া-মুক্তারপুর-ফেরিঘাট-রামেরগাঁও চৌরাস্তা-জোরপুকুরপাড় সুপার মার্কেট-হাটলক্ষীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাভদি রেজওয়ানুল কবীর, সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং মাহমুদ আশিক কবীর।

এ সময় করোনা ভাইরাসের এই সংকটে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য আরোপিত বিধিনিষিধ মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ