মুন্সিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ
112

০৪ই জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ০৫ই জানুয়ারী সরকারের বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে বঙ্গবন্ধুর অাত্মজীবনীমূলক বই বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে জেএসসি পরীক্ষায় এ প্লাস গ্রেড পাওয়া ১৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তা মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অাওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

মূখ্য অালোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

অারও বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অাব্দুর রহমান জীবন, সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, সহ-সম্পাদক অাজমির শেখ, সদস্য ও পৌর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম প্রমুখ।

এ সময় সেখানে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ