মুন্সিগঞ্জ শহরে চুরি রোধে পুলিশের অভিযান, ৪ চোরসহ ১৩ জন আটক
223

মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহর ও আশপাশের চুরি ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যসহ মোট ১৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী ও রাতের অভিযানে তাদের গেপ্তার করা হয়। পরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, অভিযানে সিঁধেল চুরির সঙ্গে জড়িত একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদক সেবনের সময় সরঞ্জামসহ একজনকে আটক করা হয়। বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও অসৎ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের প্রস্তুতির অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আরও দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শহরে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় দিন ও রাত উভয় সময়েই পুলিশের টহল ও অভিযান জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আটককৃতরা মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ