গণতন্ত্রের বিজয় দিবসে মুন্সিগঞ্জে ‘বিজয় র্যালী’
122

৫ই জানুয়ারী সরকারের বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা শহরে বিজয় র্যালী করেছে স্থানীয় অাওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশ।

বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থিত এ অংশ বিজয় র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পৌর এলাকার হাটলক্ষীগঞ্জে দিবসটি উপলক্ষ্যে অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা যুবলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অাবুবকর সিদ্দীক মিথুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ