মুন্সিগঞ্জে ঘরে ঢুকে ব্যবসায়ীর স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাত, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
29

মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ঘরে ঢুকে ব্যবসায়ীর স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাত, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় কাপড় ব্যবসায়ীর ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে শান্ত (২৩) নামের একই এলাকার যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

পরে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম।

আজ রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে স্কুল শিক্ষার্থী জান্নাতুল ইসলাম রিধি (১১)।

জনি ইসলাম অভিযোগ করে জানান, প্রতিদিনকার মত সকাল সাড়ে ৯টার দিকে বাইরে থেকে শব্দ পেয়ে গৃহশিক্ষক মনে করে আমার মেয়ে দরজা খুলে দেয়। আমি সেসময় টয়লেটে ছিলাম। দরজা খোলার সাথে সাথে আমার মেয়েকে ছুরিকাঘাত করে শান্ত। আমি ধরলে আমার হাতেও আঘাত করে। এর আগেও দুইবার বিচার-সালিশ হয়েছে। ডাকাতি করার উদ্দেশ্যে ও আমার বাড়িতে ঢুকেছে।

তার দাবি, গত শুক্রবার এলাকায় বিয়ের দাওয়াতে শান্ত আমার স্ত্রী’কে স্বর্ণসহ দেখতে পায়। এরপর থেকে আমাদের টার্গেট করে।

‘আমি একজন প্রবাসী, আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি ২২ বছর বিদেশ করে আসার পরও আমার দেশে আমার স্ত্রী-সন্তানের নিরাপত্তা নেই। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার জন্য আবেদন জানাই’- বলেন জনি ইসলাম।

এদিকে, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, কোন ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেনি। ভুক্তভোগী জনি ইসলামের কাপড়ের দোকানে অভিযুক্ত যুবক কাজ করতে চেয়েছিলেন। কিন্তু যুবকটি যেহেতু নেশাগ্রস্ত তাই ওই ব্যবসায়ী কাজ দিতে আগ্রহী ছিলেন না। এরই জের ধরে রোববার ধাওয়া করে জনির ঘরে ঢুকে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ