মুন্সিগঞ্জে গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করেন আ. লীগ নেতার পুত্র, পাওয়া গেল গরুর চার পা
28

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির দায়ে আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই গরু বিক্রির নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম এবং জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল (২৫) কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে। তিনি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা। এছাড়া চোরাই গরু কিনে জবাই ও বিক্রির অভিযোগে মকবুল (৪৫) নামে এক কসাইকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ মে ঘোড়ামারা এলাকার বাসিন্দা শুসংকর মন্ডলের একটি গরু চুরির অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন-অফলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোহেলকে কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাই গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের দেওভোগ এলাকা থেকে কসাই মকবুলকে আটক করা হয়। পুলিশ জানায়, মকবুল চোরাই গরুটি কিনে জবাই করে মাংস বিক্রি করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ফ্রিজ থেকে জবাইকৃত গরুর চারটি পা উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গরু চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ