মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রা দেখতে বেরিয়ে যুবক নিখোঁজ
17

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে উল্টো রথযাত্রা মহোৎসব দেখতে গিয়ে গিরিধারী (অঞ্জয়) চন্দ্র দে (২৩) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ জুলাই ২০২৭) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ গিরিধারী (অঞ্জয়) চন্দ্র দে টংগিবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শ্যামল চন্দ্র দে ও অঞ্জলী রানী দের ছেলে।

পরিবারের ভাষ্য, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ।

পরিবার জানায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন শ্রী শ্রী গিরিধারী জিওর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আয়োজিত উল্টো রথযাত্রা মহোৎসবে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ গিরিধারীর উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গেঞ্জি ও ফুল প্যান্ট।

তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে পরিবারের সদস্যদের ০১৭০০৮১১৭০১ অথবা ০১৭২৩২৮৭৯৩৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ