মুন্সিগঞ্জে নসিমনে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল চালক ও যাত্রীর
8

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে নসিমনে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় নসিমনের চালক ও যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ পৌঁছায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

তিনি জানান, বাড়ৈখালী থেকে গুলিস্তানগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুলাল চন্দ্র শ্রীনগর উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে এবং নসিমনের যাত্রী ছিলেন। অপর নিহত মজনু (৩০) উপজেলার বাড়ৈখালী এলাকার মদনখালীর বাসিন্দা আইয়ুবের ছেলে। তিনি নসিমনের চালক ছিলেন।

দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ