মুন্সিগঞ্জে অটোরিকশা উল্টে প্রাণ গেছে যাত্রীর
294

মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টংগিবাড়ী-বালিগাও সড়কের সেগুনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর হোসেন (৩৩)। তিনি উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মো. আওলাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাগর হোসেন নারায়ণগঞ্জ থেকে ভাড়া চালিত অটোরিকশা নিয়ে তার বসতবাড়ি ডুলিহাটা গ্রামে যাচ্ছিলেন। এসময় ব্যাটারিচালিত অটোরিকশাটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে টংগিবাড়ী উপজেলার সেকুলতলা এলাকায় উল্টে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ৪ জন যাত্রীর মধ্যে সাগর হোসেন অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোচালককে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ