মুন্সিগঞ্জ জেলাবাসীর জনগুরুত্বপূর্ণ ৭ দফা দাবী উপস্থাপন নাগরিক সমন্বয় পরিষদের
111

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সাংবাদিক সম্মেলন করে জেলার নাগরিকদের জনগুরুত্বপূর্ণ ৭ দফা দাবী উপস্থাপন করেছে নাগরিক সমন্বয় পরিষদ।

আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জে নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক এডভোকেট সুজন হায়দার জনি মুন্সিগঞ্জ জেলার নাগরিকদের পক্ষ থেকে ৭ দফা দাবী উপস্থাপন করেন।

এসময় জেলার শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন, রাজধানী ঢাকার সাথে আধুনিক সড়ক ও নৌপথে নিরাপদ যোগাযোগ, শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়ার মান উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জেলার নদীগুলোকে দখল ও দূষণমুক্ত রাখা সহ গজারিয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগের জন্য মেঘনা ও ফুলদি নদীর উপর সেতু নির্মাণ বিষয়ে ৭ দফা দাবী উপস্থাপন করা হয়।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি খালেদা খানম, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমা আক্তার, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, নারী নেত্রী হামিদা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান, নাট্যকার নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, হুমায়ুন ফরিদসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ