মিরকাদিমে নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
২৫৯

মুন্সিগঞ্জ ২৪ ডিসেম্বর, ২০১৯, রু‌বেল মাদবর (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর এলাকার ঐতিহ্যবাহী নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নূরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এসব কর্মসূচি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পদক তুলে দেন মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহিন।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ আবু তাহের, প্রধান শিক্ষক সুমির কুমার বিশ্বাস, সমাজ সেবক শাহা আলম মৃধা, মোঃ রাকিব হাজী, আব্দুল বাসেদ লাবলু, বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ