মালখানগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত
২৩১

 মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান মালখানগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।

স্কুলের মাঠে সকালে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো,শিক্ষার্থীদের ডিসপ্লের পর মশাল দৌড়ের মধ্যে দিয়ে ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন ইভেন্ট বালক-বালিকাদের প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম শাহীন।

মালখানগর হাই স্কুলের আয়োজনে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভনিং বোর্ডের সদস্য কাজী নজরুল ইসলাম পিটু, আনিসুর রহমান মৃধা, মাসুদ খান, আনোয়ার হোসেন রাজা, রাজু আহম্মেদ , সাবেক শিক্ষক আবুল কালাম, জামাল উদ্দিন সরদার, শিক্ষানুরাগী কুদ্দস মৃধা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের যুগ সম্পাদক নজরুল বাবুল।

এছাড়া সিনিয়র শিক্ষক রবিদ্র ভাওয়ালের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, শিক্ষক জাহাঙ্গির আলম, আমেনা বেগম, মহসিনা আক্তার সিমিসহ আরও অনেকে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ