ব্যাপক আলোচনার মধ্যেই বদলি হলেন গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ
157

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে বুধবার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মামুন শরীফের বদলিকে কেন্দ্র করে গজারিয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম এবং অবৈধভাবে বালু উত্তোলনে সহযোগিতার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিলো।

এসব অভিযোগের প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়। তবে এসব অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে পাল্টা কর্মসূচি পালন করে আরেকটি অংশ। তাঁরা এসিল্যান্ড মামুন শরীফের পক্ষে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মামুন শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে বদলির এই সিদ্ধান্তকে অনেকে প্রশাসনিক রুটিন কার্যক্রম বললেও, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও অভিযোগের পটভূমিতে এটি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ