মুন্সিগঞ্জে ৩ জুলাই শহিদ পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র
মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গণঅভ্যুত্থানে মুন্সিগঞ্জের তিন শহিদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, শহিদ পরিবারদের প্রতি জেলা প্রশাসন সবসময় কৃতজ্ঞ ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের সঞ্চয়পত্র বিতরণ তাঁদের প্রতি কৃতজ্ঞতার সামান্য প্রকাশ মাত্র।
শহিদ মোস্তফা জামান সমুদ্রের সঞ্চয়পত্র গ্রহণ করেন তাঁর পিতা- মনিরুজ্জামান তাজল এবং মাতা- মাসুদা জামান, শহিদ মানিক মিয়া শারিকের সঞ্চয়পত্র গ্রহণ করেন তাঁর পিতা- মো. আনিছ চৌধুরী এবং শহিদ রাকিব হোসেনের সঞ্চয়পত্র গ্রহণ করেন তাঁর মাতা- হাসি আক্তার।
এসময় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।




