বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদারের কবিতা মাদকের ভয়ংকর রূপ
মাদকের ভয়ংকর রূপ - বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার মাদক যে জন সেবন করে, ডুবে যায় সে অন্ধকারে, মাদক সেবীরা অনেক ক্ষেত্রে অপকর্মের মূল। মাদকে হয় জীবন ধ্বংস, বিলুপ্ত হয় জাত কূল বংশ, মিনতি করি কেহ করবেন না এ রকমের ভুল। নেশার জগতে তামাক বিড়ি, ইহা নিতান্তই প্রাইমারী, তারপরে ধীরে ধীরে গাঁজার নেশা আসে। সস্তা মূল্যে নেশা করে ধ্বংশ করে জীবনটারে, জ্ঞান বুদ্ধি হারায়ে তখন শূন্যের কোঠায় ভাসে। বাবার গলায় চাকু ধরে নেশার টাকা যোগাড় করে, মাদক নেশায় ঘৃণিত অমানুষ তৈরি হয়। ইহারা রাস্তাঘাটে ছিনতাই করে, নেশা করে বেঘুরে মরে, বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে রাস্তায়। মাদক সেবনে লিভার...
261
মাদকের ভয়ংকর রূপ
– বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার
মাদক যে জন সেবন করে, ডুবে যায় সে অন্ধকারে,
মাদক সেবীরা অনেক ক্ষেত্রে অপকর্মের মূল।
মাদকে হয় জীবন ধ্বংস, বিলুপ্ত হয় জাত কূল বংশ,
মিনতি করি কেহ করবেন না এ রকমের ভুল।
নেশার জগতে তামাক বিড়ি, ইহা নিতান্তই প্রাইমারী,
তারপরে ধীরে ধীরে গাঁজার নেশা আসে।
সস্তা মূল্যে নেশা করে ধ্বংশ করে জীবনটারে,
জ্ঞান বুদ্ধি হারায়ে তখন শূন্যের কোঠায় ভাসে।
বাবার গলায় চাকু ধরে নেশার টাকা যোগাড় করে,
মাদক নেশায় ঘৃণিত অমানুষ তৈরি হয়।
ইহারা রাস্তাঘাটে ছিনতাই করে, নেশা করে বেঘুরে মরে,
বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে রাস্তায়।
মাদক সেবনে লিভার নষ্ট বেঁচে থাকাটা কত যে কষ্ট,
ইহারা যৌবনকালেই বৃদ্ধ হয়ে যায়।
হাঁটা চলায় পায় না শক্তি, ইহা নয় আমার উক্তি,
ডাক্তারি শাস্ত্রমতে ইহার ব্যাখ্যা পাওয়া যায়।
মরণ ঘাতক ইয়াবা অতীতে ইহা দেখেছে কে বা?
বর্তমানে ইয়াবার খবর পত্রপত্রিকায় পাওয়া যায়।
খরিদ করে ধনীর দুলাল, অর্থহীনে দিতে পারে না সামাল,
তাহারা সস্তা দামে গাঁজা কিনে খায়।
আমাদেরই সোনামনি যারা হবেন ভবিষ্যতের জ্ঞানি গুণি,
মাদক সেবনে তাহারা যদি ধ্বংস হয়ে যায়।
আশা ভঙ্গ বাবা মায়ের, চরম ক্ষতি দেশ ও দশের।
হবে না কোন কৃতি সন্তান থাকবে না উপায়।





