বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে সিরাজদিখানে আঙ্গুলের ছাপে হাজিরা
সিরাজদিখান উপজেলায় সরকারি অফিসে হাতের আঙ্গুলের ছাপে হাজিরা শুরু হয়েছে। বুধবার উপজেলা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইউএনও রওনক আফরোজা সোমা, সহকারী কমিশনার শাহানা পারভীন প্রমুখ। দেশে প্রথম উপজেলা হিসেবে সিরাজদিখানে এই ডিজিটাল পদ্ধতি চালু হলো। জানা গেছে, বায়োমেট্রিক এটেন্ডেজ মেশিনের আঙ্গুলের ছাপ দিয়ে অফিসে প্রবেশ করতে হবে। আবার এই আঙ্গুলের ছাপ দিয়েই বের হতে হবে। এতে সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এই পদ্ধতি চালু থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
101
সিরাজদিখান উপজেলায় সরকারি অফিসে হাতের আঙ্গুলের ছাপে হাজিরা শুরু হয়েছে। বুধবার উপজেলা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইউএনও রওনক আফরোজা সোমা, সহকারী কমিশনার শাহানা পারভীন প্রমুখ।
দেশে প্রথম উপজেলা হিসেবে সিরাজদিখানে এই ডিজিটাল পদ্ধতি চালু হলো।
জানা গেছে, বায়োমেট্রিক এটেন্ডেজ মেশিনের আঙ্গুলের ছাপ দিয়ে অফিসে প্রবেশ করতে হবে। আবার এই আঙ্গুলের ছাপ দিয়েই বের হতে হবে। এতে সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে।
পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এই পদ্ধতি চালু থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।


