পরকিয়ায় বাধা দেওয়ায় মুন্সীগঞ্জে গৃহবধুকে নৃশংসভাবে খুন
109

সামাজিক ব্যাধি পরকিয়ার জেড়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে খুন হয়েছে কিশোরী গৃহবধু শাহীনা আক্তার [১৯] । শনিবার সকাল ৯ ঘটিকায় নিহতের শশুড় বাড়ী টঙ্গীবাড়ী উপজেলার মান্ডা গ্রামে লোমহর্ষক হত্যাকান্ডটি ঘটে। এই ঘটনার পর থেকে নিহতের স্বামী রতন খান [২৫], তার পিতা বারেক খান সহ পরিবারে লোকজন পলাতক আছে ।

স্বামী রতনের পরকিয়ার জের ধরে তাদের দাম্পত্ত জীবনে কলহ চলছিলো। এ পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর উপর ক্ষুদ্ধ হয় রতন। এক সময় শাহীনাকে তালাকের সিদ্ধান্ত নেয় ঘাতক স্বামী রতন। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে রাজী না হওয়ায় ক্ষোভের বসে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।

নিহতের পিতা শাহবুদ্দিন কান্না ভরা কন্ঠে জানান, “আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এঘটনা তার ভাইয়ের স্ত্রী ও তার পিতা মাতা জড়িত।”

এই ঘটনায় টঙ্গীবাড়ী থানায় এস আই সাখাওয়াত হোসেনের অধীনে মামলা দেয়া হয়েছে। আজ বিকেলে মেয়ের পিতার বাড়ী মুন্সীগঞ্জের নাহাপাড়া শেখ বাড়ীতে জানাযা শেষে লাশ দাফন করা হয় ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ