পদ্মার পানি শোধনাগার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন
মুন্সীগঞ্জের লৌহজংয়ের যশলদিয়ায় পদ্মার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ হাজার ৫০৯ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি ৩৫ লাখ মানুষের মাঝে সরবরাহ করা সম্ভব হবে।
২৮ অক্টোবর সকালে হোটেল সোনারগাঁ থেকে প্রকল্পস্থলে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ভিত্তি ফলক উন্মোচন করবেন। এই অনুষ্ঠানটি বাস্তবায়নে বুধবার প্রকল্পটির সভাকক্ষে প্রস্তুতি সভা হয়েছে। এই প্রস্তুতি সভায় অংশ নেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এতে আরও আলোচনায় অংশ নেন প্রকল্পটির ডিএমডি (প্রশাসন ) মো. মাহমুদ হোসেন , প্রকল্প পরিচালক (পিডি) ইঞ্জিনিয়ার মো. বজলুর রহমান, ডিপিডি রফিকুল ইসলাম, উপ-সচিব মাহাবুবুর রহমান, এডিসি কুদ্দুস আলী সরকার, এডিএম একেএম শওকত আলম মজুমদার, এডিসি মোহম্মদ ফজলে আজিম, এডিসি হারুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সিনিয়র সহকারী এএসপি মো সামসুজ্জামান, লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মো খালেকুজ্জামান, শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা যতন মারমা, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রশিদ শিকদার ও ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না সিএমসি’র প্রধান প্রতিনিধি মি. ফেং, প্রমুখ।
সভায় নিরাপত্তা এবং উচ্চ ক্ষমতার ইন্টারন্টেসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।





