পদ্মা সেতুর সামনে বাস তল্লাশি করে ২০ লাখ টাকার জাটকা জব্দ
132

মুন্সিগঞ্জ, ৮ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৯০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকা।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ডের কম্পোজিট স্টেশন পদ্মার সদস্যরা পদ্মা উত্তর থানা এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দ করা জাটকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

তবে এ ঘটনায় বাসের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নেওয়া হলেও তাদের বাসসহ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ