১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৪৪
পঞ্চসার ফাজিল মাদ্রাসায় ৪০ বছর শিক্ষকতা শেষে বিদায় নিলেন শামসুদ্দোহা
খবরটি শেয়ার করুন:
31

মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

টানা ৪০ বছর শিক্ষকতা শেষে পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা থেকে অবসর গ্রহণ করেছেন সহকারী শিক্ষক মো. শামসুদ্দোহা বিশ্বাস।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

একই সঙ্গে মাদরাসার ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু জাফর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভিপি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন শেখ। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মো. নিজাম উদ্দিন, মো. দেলোয়ার হোসেন ও মো. সফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোনায়েম খান, সহকারী অধ্যাপক কাজী রোকসানা, আবুল বাসার, ইব্রাহিম খলিল, শাহাদাত হোসেনসহ মাদরাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাওলানা ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, মো. শামসুদ্দোহা বিশ্বাস ১৯৮৬ সাল থেকে দীর্ঘ চার দশক ধরে নিষ্ঠার সঙ্গে এ মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে তার অবদান প্রতিষ্ঠানটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, অবসর জীবনেও তিনি মাদরাসার সার্বিক কল্যাণে পাশে থাকবেন।

অনুষ্ঠানের শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।